স্টাফ রিপোর্টার ॥ নেতাদের চাপে নির্বাচন থেকে সরে যাওয়ার পর জীবনাশঙ্কায় রাজনীতি থেকেও বিদায় নিচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন। দলীয় নেতাদের দোষারোপ করে রাজনীতিকে বিদায় জানাচ্ছেন তিনি। সোমবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এসব কথা লিখেছেন। অভিযোগ করেছেন, তাকে হত্যার চেষ্টাও হয়েছে। ফেসবুক পোস্টটিতে তিনি লিখেছেন, ‘আমাকে নির্বাচন থেকে সরিয়ে নেতাদের পথ পরিষ্কার করার জন্য বাধ্য করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো। জানি না নেতাদের আমাকে নিয়ে কি আশা তবে মনে হচ্ছে আমাকে দিয়ে মাঠে খেলানো হচ্ছে। কিছু বড় ভাইয়েরা চেয়েছে আমাকে সরিয়ে অন্যকে বিজয়ী করতে। অবশেষে বুঝেছি আমার ভাইকে হত্যা করিয়েও আশা মেটে নাই। তাই চেয়েছিলো এই নির্বাচনকে কেন্দ্র করে আমাকেও হত্যা করতে। জানি না মহান আল্লাহ আমার কপালে কি লিখে রেখেছে তবে মনে হচ্ছে রাজনীতি থেকে চির বিদায় নিতে ইচ্ছা হচ্ছে। অবশেষে বুঝলাম পৃথিবীটা টাকায় বিক্রি। সাধারণ মানুষকে ভালোবেসে বুকে আঁকড়ে ধরে কোনো লাভ নেই। সকল আওয়ামী লীগের নেতা ও বড় ভাই যারা আছেন তারা সবাই নিজকে গড়ার চেষ্টায় মগ্ন হয়ে আছেন। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ দোয়া করি। রাজনীতি থেকে চিরবিদায়। আল্লাহ হাফেজ।’এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে ফোন করলে তিনি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজী হননি। উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ৬ নম্বর ঝিকরগাছা সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দেন। পরবর্তীতে তিনি আবার সেই মনোনয়ন প্রত্যাহার করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আমির হোসেনের পে কাজ করেন। এর আগে রাজনৈতিক প্রতিপরে হামলায় তার ভাই আব্বাস নিহত হন। সেই মামলা এখনো আদালতে বিচারাধীন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













